ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোবরাতলা বাজারে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিপুল পরিমান ভারতীয় বিড়িসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। র‌্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মহিপুর গ্রামের গুদি বেগম ও মৃত আবদুস ছাত্তারের ছেলে মো. মোফাক্কার আলী (৫২)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গোবরাতলা বাজারে অবৈধ ভারতীয় পণ্য বিক্রির উদ্যেশ্যে চোরাকারবারি অবস্থান করছে।

খবরটি পাবার পর ৬মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দ্রুত র‌্যাব গোবরাতলা বাজারের বিপ্লবের দোকানের সামনে থেকে ৩৯ হাজার ৫০০ পিস ভারতীয় তৈরি বিড়িসহ মোফাক্কার আলীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাবের অপারেশন দলটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি অবৈধ ভারতীয় চোরাচালান ও ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102