ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় আহত অটোভ্যানচালক লেবু মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

লেবু মিয়া একই উপজেলার রামপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল। তিনি বলেন, সকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেবু মিয়া।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত একই পরিবারের চারজন হলেন- উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০), স্ত্রী রাজিয়া সুলতানা (২৫), মা রেহেনা বেগম (৪৫) এবং শ্যালক মো. জাহিদ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে আসা মালবোঝাই কাভার্ডভ্যান কালিতলা মাজার এলাকায় অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যান দুমড়েমুচড়ে সাতজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাহিদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমান, বগুড়া হাসপাতালে নেওয়ার পথে রেহেনা বেগম এবং রাজিয়া সুলতানার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

তিনি বলেন, আনিছুর রহমানের এক মাসের শিশু সন্তানের জ্বর হওয়ায় ডা. দেখিয়ে বাড়ি ফেরার পথে সপরিবারে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102