ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে গোবিন্দগঞ্জের পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় থানা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ১ জন মারা যায়। এদিকে, বগুড়া নেয়ার পথে তৃতীয় জনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, বগুড়া নেয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102