ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোবিন্দগঞ্জে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপের কামড়ে মাইদুল ইসলাম (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার পুত্র।

শনিবার বিকালে তাকে সাপ কামড় দিলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাইদুল সাপের খেলা দেখিয়ে ও এলাকার বিভিন্ন বাড়িতে সাপ ধরে এবং কবিরাজি ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করত।

শনিবার দুপুরে তার গ্রামের পাশেই খেলা দেখানোর জন্য বাক্স থেকে একটি সাপ বের করার সময় তাকে দংশন করে।

বিষয়টি তাৎক্ষণিক কাউকে বুঝতে না দিয়ে মাইদুল বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে।পরিবারের লোকজন ঘটনার প্রায় ৩ ঘন্টার পর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাইদুল মারা যায়।

গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব সাপুড়িয়া মাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102