ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোমস্তাপুরে বিষপানে যুবক, বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক জায়গা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর ঠেকাপাড়া গ্রাম থেকে পরিমল উরাও ও রাধানগর ইউনিয়নের বসনইল গঙ্গাধরা গ্রাম থেকে সৃষ্টি খালকোর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার পরিমল উরাও তার নিজ বাড়ির বারান্দায় কীটনাশকজাতীয় বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। সকালে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তিনি ওই গ্রামের মৃত গোবিন্দ উরাওয়ের ছেলে।

এদিকে শনিবার সকালে সৃষ্টি খালকো বাবার ঘরে ফ্যানের প্ল্যাগ লাগানোর সময় সুইচ বোর্ডের ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সে বসনইল গঙ্গাধরা গ্রামের বাবুল খালকোর মেয়ে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, পরিমল উরাওয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৃষ্টি খালকোর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102