চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মো. এনামুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত এনামুল হক হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার চাপাপুকুর এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
আজ সোমবার সকাল ৭টার দিকে চৌডালার বেলাল বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনামুল হক বেলাল বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।