ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোলরক্ষক রূপনার জন্য বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমাকে ঘর করে দেয়ার কথা জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি তিনি নিশ্চিত করেন।

রূপনা চাকমা নেপালের দশরথ স্টেডিয়ামে পাহাড়ের মদো দৃঢ়তায় বাংলার গোলপোস্ট সামলেছেন তিনি। হয়েছেনও সেরা গোলকিপার। তবে ঠিক বিপরীত তার বেড়ে ওঠা আর মাথার ঠাঁইটি। নায়িরাচর উপজেলার দুর্গম ভূঁইয়োআদাম গ্রামে তার ঘরটির জরাজীর্ণ অবস্থাই বলে দিচ্ছে, কতটা সংগ্রামের পথ মাড়িয়ে এতদূর উঠে এসেছেন এই দামাল কন্যা। সেই ঘরজুড়ে এখন রূপনার সাফল্যের আলো যেন ঠিকরে পড়ছে। অভাবের কষ্ট লুকিয়ে তাই তার মায়ের মুখেও গর্বের হাসি।

রূপনা চাকমার বাড়ি নায়িরাচর উপজেলার দুর্গম ভূঁইয়োআদাম গ্রামে। সাফজয়ী বাংলাদেশ দলের আরেক গর্বিত সদস্য ঋতুপর্ণা চাকমার বাড়ি কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমার বলেন, সকালে প্রধানমন্ত্রী কার্যালয় হতে নির্দেশনা দেয়া হয়েছে দ্রুততম সময়ের মধ্যে রূপনা চাকমা ঘরটি নির্মাণ করার জন্য। আমি ইতোমধ্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি। বুধবার বিকেলে এলজিইডি প্রকৌশলী নিয়ে ঘর নির্মাণের বিষয়ে সরেজমিন দেখে আসবেন। আশা করছি দ্রুততম সময়ে মধ্যে আমরা এটি করে দিতে পারবো।

একইসঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আগামী সপ্তাহেরর মধ্যে রূপনার ঘর করে দেয়ার আশা প্রকাশ করেন।

মঙ্গলবার বিকেলে সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের সাফল্যে রাঙামাটি জেলা প্রশাসক আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের বাড়ি মিষ্টি ও ফলমূল নিয়ে উপস্থিত হন। একইসঙ্গে তাদের বাড়িতে যাওয়া পথ তৈরি ও পাকা সেতু নির্মাণ করে দেয়ার কথাও জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102