ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আরেক ব্যবসায়ী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিলেটের বিশ্বনাথে কুপিয়ে ব্যবসায়ী খুনের ২৪ ঘণ্টার মধ্যে এবার গোলাপগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারালেন আরেক ব্যবসায়ী। এছাড়া জকিগঞ্জে এক ইউপি সদস্য প্রার্থীকে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার রাত ১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এহতেশামুল হক শাহীন (৪২) লরিপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে ও হেতিমগঞ্জ বাজারের ‘হাসিবা ট্রেডার্স’র সত্ত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন গতকাল রবিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাস থেকে সিলেটে নেমে সিএনজি অটোরিকশাযোগে তিনি গ্রামের বাড়ি যাচ্ছিলেন। রাত ১টার দিকে নিজ গ্রামের ভেতর প্রবেশের পর রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দিয়ে সন্ত্রাসীরা গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা চালককে বেঁধে শাহীনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে চালক মুক্ত হয়ে শাহীনকে আহতাবস্থায় বাড়ি নিয়ে যায়। বাড়ির লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।

এদিকে, গতকাল রবিবার রাত ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবাদুর রহমানকে (৫০) গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার গোটারগামস্থ ইয়াকুব আলীর ছেলে।

বাড়ির সামনে রাস্তার পাশ থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102