ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোল্ডেন বুট কার, মেসি নাকি এমবাপ্পের?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত

কাতার বিশ্বকাপের বাকি আছে মাত্র চারটি খেলা। শিরোপা জয়ের দৌড়েও টিকে আছে চারটি দেশ। আর্জেন্টিনা, ফ্রান্স, মরক্কো আর ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ফুটবল বোদ্ধারা আর্জেন্টিনা আর ফ্রান্সকেই এগিয়ে রাখছেন। তবুও অঘটনের বিশ্বকাপে ক্রোয়েশিয়া আর মরক্কোকে পিছিয়ে রাখার উপায় নেই।

শিরোপা জয়ের লড়াইয়ের সাথে সাথে এগিয়ে চলছে সেরা গোলদাতা বা গোল্ডেন বুট জয়ের লড়াইটাও।
এই লড়াইয়ে সবার ওপরে আছে কিলিয়ান এমবাপ্পের নাম। তিনি ৫ ম্যাচে ৫ গোলের সাথে দুই গোলে সহয়তা করেছেন।

এরপরে আছে লিওনেল মেসির নাম। পাঁচ ম্যাচে মেসির গোল চার, অ্যাসিস্টে তিনি এমবাপ্পের সমান।

এরপরেই আছে এমবাপ্পের সতীর্থ অলিভার জিরুর নাম। ৪ ম্যাচে ৪ গোল করেছেন তিনি, তবে কোনো গোলে সহায়তা করেননি এই ফরাসি।

পর্তুগালের গনসালো রামোসসহ মোট ৭ জন তিন গোল করে তালিকায় আছেন। যদিও তাদের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা খুব একটা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102