ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৌরনদীতে মাদরাসাছাত্রীকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার এক মাদরাসাছাত্রীকে (১৭) আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ধর্ষণের শিকার ঐ ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত ইমরান হাওলাদারকে (২১) আসামি করে সোমবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন জানান, তিন মাস আগে মোবাইল ফোনে উপজেলার ডুমুরিয়া গ্রামের শাহ্আলম হাওলাদারের ছেলে রাজমিস্ত্রি ইমরান হাওলাদারের সঙ্গে মাদ্রাসার ঐ ছাত্রীর প্রেম হয়। গত ২১ মে ঐ ছাত্রীকে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকার একটি বাসায় নিয়ে যান ইমরান।

সেখানে আট দিন আটকে রেখে জোরপূর্বক ঐ ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করে ইমরান। গত ২৯ মে গৌরনদীর সমরসিংহ গ্রামে ঐ ছাত্রীর এক আত্মীয়ের বাড়িতে মেয়েটিকে রেখে পালিয়ে যান। শারীরিক পরীক্ষার জন্য ঐ ছাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102