ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘গ্যাঞ্জাম’ করে ছিনতাই, শিক্ষার্থীসহ দুইজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পঠিত

‘গ্যাঞ্জাম’ সৃষ্টি করে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. আল রাজু (২৫) এবং মো. সুমন খান (২৯) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টরের ১৩নং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সাথে পরিকল্পিতভাবে ঝগড়া লাগাতেন। এরপর কৌশলে তাদের টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যেতেন।

ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে ছিনতাই করে বলে স্থানীয়দের কাছে তারা ‘গ্যাঞ্জাম পার্টি’ নামেই পরিচিত।

এর আগে একই অভিযোগে দু’টি মামলা আছে। গ্রেপ্তারও হয়েছেন, জেল খেটেছেন।

গ্রেপ্তার রাজু ঢাকা জেলার তুরাগ থানার ভাবনারটেক এলাকার নুর আলমের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আসামি সুমন পিরোজপুরের কাউখালী উপজেলার রুস্তম আলী খানের ছেলে।

‘গ্যাঞ্জাম পার্টি’র মূলহোতা রাজুর ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ আছে। তারা রাতে উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডা দেন। এরপর কোনো পথচারীকে একা পেলে তার সাথে একজন পরিকল্পিতভাবে ধাক্কা খেয়ে ‘এই আমারে ধাক্কা দিলি ক্যান’ বলে ঝগড়া লাগিয়ে দেয়।

এসময় বাকিরাও আশপাশ থেকে এসে তাকে মারধর শুরু করে। পরে তার কাছে থাকা টাকা-পয়সা, মোবাইল হাতিয়ে পালিয়ে যায়।

কোন গাড়িচালককে একা দেখলেও একজন ইচ্ছাকৃতভাবে গাড়ির সাথে ধাক্কা খেয়ে ‘আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান’ বলে ঝগড়া লাগিয়ে দেয়। এরপর মারধর করে সব হাতিয়ে নেয়া হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় একই কায়দায় রাজু ও সুমন ঝগড়া লাগায় লুৎফুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তির সাথে।

লুৎফুর রহমান রাত সাড়ে ১১টায় তার প্রাইভেটকার চালিয়ে আসছিলেন। হঠাৎই তার গাড়ির সামনে এসে রাজু বলে ওঠেন, ‘আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান’।

এসময় তারা লুৎফুরকে মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার শুরু করেন। পুলিশের টহল টিম তার চিৎকার শুনে ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত দুইজনকে আটক করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102