ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

এর আগে ১০ মে ভোর ৫টার দিকে ফতুল্লা পোস্ট অফিস এলাকার একটি টিনসেড বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক দগ্ধ রোজিনা জানান, ওইদিন ভোরে তিনি জেগে ছিলেন। তবে বাসায় স্বামী রিকশাচালক আনোয়ার হোসেন, ছেলে কারখানা শ্রমিক রোমান (১৭) ও আরেক ছেলে স্কুলছাত্র রোহান (৯) ঘুমিয়ে ছিল। হঠাৎ বিস্ফোরণে বাসার ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন লেগে যায় তাদের শরীরে। ঘুমন্ত অবস্থা থেকে ছেলেদের তুলে দৌড়ে বাড়ির বাইরে বের হন তিনি। ততক্ষণে তাদের ৪ জনের শরীরই ঝলসে যায়।

আনোয়ার হোসেনের ভাবি রুনা আক্তার অভিযোগ করেন, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাস লাইন নেওয়া হয়েছে। পুরাতন সেই পাইপ ছিলো আনোয়ারদের ঘরের জানলার পাশে। সেখান থেকে সব সময়ই গ্যাস বের হতো। বলার পরও তা মেরামত করে দেননিs বাড়ির মালিক। এজন্য ২-৩ মাস ধরে পরিবারটি বাসাটি ছেড়ে দিতে চাইছিল।

স্বজনদের অভিযোগ, ঠিক সময়ে এটি মেরামত করে দিলে এই দুর্ঘটনা ঘটতোনা। তবে দুর্ঘটনা ঘটার পরপরই বাড়ির মালিক সেটি মেরামতের তোরজোড় শুরু করেন।

রোজিনার শরীরের ১৪ শতাংশ, রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর ওইদিনই রুমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মারা যাওয়া আনোয়ারের বাড়ি বরিশাল হিজলা উপজেলায়। আর ময়মনসিংহ হালুয়াঘাটে বাড়ি রোজিনার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102