ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বসানো হচ্ছে কম্প্রেসার প্ল্যান্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কূপ থেকে উৎপাদিত গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে স্থাপিত হচ্ছে কম্প্রেসার প্লান্ট। এরই মধ্যে তিতাস গ্যাস ফিল্ডের তিন নাম্বার লোকেশনে প্লান্টের কাজ প্রায় শেষ। এখন চলছে পাইপ ফিটিং, ওয়েল্ডিং ও ফিটিংসের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে উৎপাদন কমলেও প্লান্টের মাধ্যমে স্বাভাবিক রাখা যাবে গ্যাস সরবরাহ।

ষাটের দশকে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কূপ থেকে গ্যাসের উৎপাদন। সেই থেকেই উত্তোলন চলছে বিরামহীন। তবে উদ্বেগের বিষয়, দেশের গ্যাসক্ষেত্র গুলোর গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। দিনদিন কমছে এ সব কূপের উৎপাদন। বাংলাদেশ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের আওতাধীন গ্যাস কূপের সংখ্যা ৫২ টি। যা থেকে উৎপাদন বন্ধ রয়েছে ৯টির।

গ্যাস স্বল্পতার বিষয়টি মাথায় নিয়ে ভবিষ্যতে উৎপাদিত গ্যাসের স্বাভাবিক চাপ ধরে রাখতে স্থাপিত হচ্ছে কম্প্রেসার প্লান্ট। এরই মধ্যে তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর লোকেশনে প্লান্টের কাজ প্রায় শেষ। প্রায় ৯শ কোটি টাকা ব্যয়ে বসানো হবে আরও ১৫টি কম্প্রেসার প্লান্ট। যার মধ্যে লোকেশন এ তে- ৭টি, লোকেশন সি তে- ৩টি এবং আরও ৬টি কম্প্রেসার প্লান্ট হবে লোকেশন ই আর ডি তে।

ঠিকাদারী প্রতিষ্ঠান-জিকমের ম্যানেজার জায়েদুনন্নবী সায়মন বলেন, ভবিষ্যতে গ্যাসের উৎপাদন কমলেও প্লান্টের মাধ্যমে স্বাভাবিক রাখা যাবে গ্যাসের সরবরাহ।

তবে, এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা কথা বলতে রাজি হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102