ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে স্ক্র্যাচ কার্ড, সিম ও রিচার্জের লক্ষাধিক টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সিংগাইরের জামসা এলাকায় গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি (২৮) লিটন মিয়াকে গুলি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত লিটনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার বাগজান গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সিংগাইর গ্রামীণফোন সেন্টারের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, লিটন সিংগাইরের জামসা ও গোলাইডাঙ্গা এলাকায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। বেলা সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে আসার পথে জামসা এলাকায় অপর একটি মোটরসাইকেল থাকা দু’জন ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে লিটনের দুই পায়ে দু’টি গুলি করে দুর্বৃত্তরা ৭৬হাজার টাকার স্ক্রাচ কার্ড, ১০ হাজার টাকার নতুন সিম ও ৫০ হাজার টাকার লোডের সিম লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102