ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রামের বা‌ড়ি গিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী দোলনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী এসেও গ্রেফতার এড়াতে পারলেন না আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য দোলনা আক্তার (২৭)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

তিনি ওই গ্রা‌মের দুলাল হোসেনের মে‌য়ে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102