ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রাম্য সালিশে জুতাপেটা ও মারপিট, অপমানে আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

গ্রাম্য সালিশে কিশোর-কিশোরী প্রেমিক-প্রেমিকাকে জুতাপেটা ও মারপিট করার পর লোকলজ্জায় কিশোরী প্রেমিকা হাসি আক্তার (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে কিশোর প্রেমিক মাসুম (১৬) ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এই অমানবিক ঘটনা ঘটেছে।

কিশোরী হাসি ও পাশের বাড়ির ভাড়াটিয়া মাসুমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হলে গত শনিবার গ্রাম্য সালিশ বসে। সালিশে প্রেমিক-প্রেমিকা মাসুম ও হাসিকে জুতাপেটাসহ বেদম প্রহার করা হয়। সালিশে মাতব্বর উকিল মিয়া, দাউদ আলী ও কালামসহ অনেকেই উপস্থিত ছিলেন। ঘটনার এক দিন পর গত রবিবার সকাল ৮টার দিকে কিশোরী হাসি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তার পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102