ads
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রিল কেটে রাজধানীর অর্ধশতাধিক বাসায় চুরি করেন মনির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৬৩ বার পঠিত
সাত লাখ ৮৭ হাজার টাকা উদ্ধারসহ গ্রেফতার মনির হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক অনাথ আশ্রমের গ্রিল কেটে সাড়ে ১২ লাখ চুরির ঘটনায় জড়িত মনির হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মনির রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রিল কেটে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের ৩ নম্বর রোডে রাইটস আ্যন্ড সাইট ফর চিল্ড্রেন (আরএসসি) নামে প্রতিষ্ঠানটি অনাথ ও পথশিশুদের আশ্রয় এবং পড়াশোনা করতে সহযোগিতায় কাজ করে থাকে। ১ অক্টোবর মধ্যরাতে প্রতিষ্ঠানের অফিস রুমের গ্রিল কেটে আলমারি থেকে সাড়ে ১২ লাখ চুরি করে এক চোর। এ ঘটনায় পরদিন প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুন নাসের (রোমেল) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানার তারানাগর ইউনিয়নে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সাত লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিসি আজিমুল হক জানান, মনির একজন পেশাদার চোর। তার বাড়ি কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের পশ্চিম বাংলানগর গ্রামে। চুরির টাকা দিয়ে সে জুয়া ও নেশার পেছনে খরচ করেন। এছাড়া স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে দান করেন।

তিনি বলেন, তার দেখতে ভোলাবালা ভবঘুরে টাইপের। তবে এ চেহাররা আড়ালে সে পেশাদার চোর। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৪ থেকে ৫টি চুরির সঙ্গে জড়িত থাকায় তার নাম পাওয়া গেছে। এছাড়া অন্তত গ্রিল কেটে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে মনির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102