ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রেপ্তার হওয়া আলেমদের মুক্তি দাবি হেফাজত মহাসচিবের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সারাদেশে গ্রেপ্তার হওয়া আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নতুন মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

আল্লামা নুরুল ইসলাম বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় প্রশাসন সারাদেশে একের পর এক আলেম-ওলামাদের গ্রেপ্তার করছে। পবিত্র রমজান মাসে ওলামায়ে কেরামকে যেভাবে গ্রেপ্তার ও হয়রানি করছে, তা অত্যন্ত দুঃখজনক। আলেম-ওলামারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। তাদের সাথে এ ধরনের আচরণ সরকার, দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। অতএব সরকারকে এসব হটকারী সিদ্ধান্ত পরিহার করে অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেম-ওলামাদের মুক্তি দেয়া উচিত।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আলেম-ওলামারা থানায় ও কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন। তাদের ইবাদত-বন্দেগিতেও খুবই সমস্যা হচ্ছে। গ্রেপ্তার হওয়া আলেমদের বেশির ভাগই কুরআনের হাফেজ।

প্রতি বছর তারা হাজার হাজার মুসল্লিকে নিয়ে তারাবীহ নামাজ আদায় করেন। কিন্তু গ্রেপ্তারের কারণে তাদের থানা ও জেলে দিন কাটাতে হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

নুরুল ইসলাম আরো বলেন, এই পবিত্র রমজান মাসে আলেমদের একের পর এক রিমান্ডে নেয়া হচ্ছে। একবার রিমান্ড শেষ হলে আরেকবার রিমান্ড দেয়া হচ্ছে। এগুলো অমানবিক আচরণ। পবিত্র রমজান মাসে আলেমদের সাথে এমন অমানবিক আচরণ করবেন না। অবিলম্বে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করুন। যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মুক্তি দিন। যাদের রিমান্ড দেয়া হয়েছে, তাদের রিমান্ড বাতিল করুন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102