ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রেফতারি পরোয়ানা দেড় মাসেও আসেনি থানায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

সরকারি ত্রাণের চাল চুরির মামলায় যশোরের মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর মাল ক্রোক ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দেড় মাসে থানা-পুলিশের কাছে আসেনি।

১ অক্টোবর উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযোগপত্রের ওপর শুনানি শেষে উত্তম চক্রবর্তী বাচ্চু আদালতে হাজির না হওয়ায় ৬ অক্টোবর মালামাল ক্রোক ও গ্রেফতারি পরোয়ানার জারি করে জেলা ও দায়রা জজ আদালত।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা ওই গ্রেফতারি পরোয়ানা হাতে পাননি।

৪ এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মনিরামপুরের উদ্দেশে পাঁচ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। এর মধ্যে এক ট্রাক চাল গুদামে লোড না করে স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৪৯ বস্তা চাল উদ্ধার এবং মিল মালিক ও ট্রাকচালককে আটক করে।

পরে দুই জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েক জনের নাম প্রকাশ করেন। তদন্ত শেষে উত্তমসহ ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102