ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্র্যান্ড সুলতানে শামীম ওসমান থাকার গুঞ্জন নিয়ে যা জানা গেল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে’ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের থাকার খবরটি গুজব। এই গুঞ্জন ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই হোটেলে তল্লাশি চালায়। তবে সেখানে শামীম ওসমানকে পাওয়া যায়নি।

আজ বুধবার (১৪ আগস্ট) শামীম ওসমান গ্র্যান্ড সুলতানে রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লে হোটেলের আশপাশে বিভিন্ন উৎসুক জনতা ভিড় জমান। পরবর্তীতে সেনাবাহিনীর ও পুলিশের একটি টিম সেখানে গিয়ে গ্র্যান্ড সুলতানের প্রবেশদ্বার ঘিরে রাখে।

শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসিন মিয়া গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর উৎসুক জনতার উদ্দেশ্যে বলেন, এখানে কেউ নেই, এইসব গুজব। আপনারা চলে যান। অযথা ভিড় করবেন না। আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাবেন না।

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের ব্যবস্থাপক আরমান খান দেশ রূপান্তরকে বলেন, শামীম ওসমানের থাকার খবরটি গুজব। আমাদের রিসোর্টটি একটি অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন পাঁচ তারকা রিসোর্ট। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো আপনারা কোনো কিছু না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়াতে দেশের পর্যটন শিল্প ক্ষুণ্ন হয় এমন কোন পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় দেশ রূপান্তরকে বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনী গ্র্যান্ড সুলতান রিসোর্টে গিয়ে তল্লাশি করেছি৷ এখানে শামীম ওসমান থাকা নিয়ে যে গুঞ্জন উঠেছিল তা সম্পূর্ণ গুজব। কিছু মানুষ গ্র্যান্ড সুলতানের আশপাশে জড় হয়েছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এখন স্বাভাবিক অবস্থায় আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102