ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২১ বার পঠিত

বান্দরবান সদর উপজেলায় ঘরে ঢুকে শৈ চিং মং (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শৈ চিং উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শৈ চিং লামা উপজেলার রুপসী পাড়ার বাসিন্দা ছিলেন। গত ১৫-১৬ বছর আগে বাগমারা হেডম্যান পাড়া এলাকায় বসবাস শুরু করেন এবং জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে বসত ঘরে ঢুকে শৈ চিং মারমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা সঠিক জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102