ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘরে ঢুকে হাত বেঁধে কিশোরীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে হাত বেঁধে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বুধবার বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় আনোয়ার ও রিয়াজ নামে দুই যুবককে আসামি করে মামলা করেছেন।

গত ৫ জুলাই রাতে নজরুলনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওই কিশোরীর বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আনোয়ার একই গ্রামের শামছু প্যাদার ছেলে ও রিয়াজ আনিছ প্যাদার ছেলে।

নির্যাতনের শিকার ওই শিশুর মা ৭ জুলাই যুগান্তরকে জানান, গত ৪ জুলাই রাতে ওই কিশোরীর মা তার ভাশুরের নবজাতক সন্তানকে দেখতে যান। তার বাবা মাছ ধারার কাজে নদীতে ছিলেন। ছোট দুই শিশুসন্তানকে নিয়ে তার মেয়ে একই ঘরে ছিলেন।
গভীর রাতে প্রতিবেশী দুই যুবক বসতঘরের পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তার ১২ বছর বয়সী মেয়েকে হাত বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এলে ধর্ষকরা পালিয়ে যায়।

খবর পেয়ে তিনি বাড়ি ফিরে এসে প্রতিবেশীদের সহায়তায় হাত বাঁধা মেয়েকে উদ্ধার করেন। এ ঘটনার পর দিন তিনি বাদী হয়ে দুই যুবককে আসামি করে দক্ষিণ আইচা থানায় মামলা করেন।

দক্ষিণ আইচা থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলা করে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102