ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত
ফের ক্যাম্পে গোলাগুলি, দুই রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পের নিজ ঘর থেকে মো. ইসহাক (৫০) নামে এক রোহিঙ্গাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২/ইষ্টের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. ইসহাক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ব্লক-এ/১ মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার ২৬ জুলাই সকাল ৭টার দিকে অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা ইসহাককে তুলে নিয়ে যায়। পরবর্তীতে দুপুর ১২টার দিকে ক্যাম্প-২/ইষ্ট এর ব্রিজের নীচে তার মরদেহ পাওয়া যায়। নিহতের চোখের উপর, হাতে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

এস আই বরকত উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি এপিবিএন পুলিশের সহায়তায় উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102