ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. মোস্তফা (৫০) নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোস্তফা জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কবীর উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার জীবদ্দশায় তার সব সম্পত্তি চার ছেলেমেয়ের মধ্যে শরিয়তের বিধান অনুযায়ী ভাগ করে দেন। এরপর থেকে আব্দুল জব্বারের স্ত্রী মরিয়ম বেগম (৭০) স্বামীর ভিটায় একাই বসবাস করতেন। মোস্তফা তার ভাগের ৯ শতাংশ জমি মায়ের কাছে বিক্রি করে দেন। পরে বিক্রি করা ওই জমি বেআইনিভাবে দখলে নিতে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর বাড়ির উঠানে পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকা বৃদ্ধা মাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের অপর ছেলে শাহ জালাল বাদী হয়ে ঘটনার দিনই পাঁচজনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার আদালত তার মৃত্যুুদণ্ডের আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102