ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী নাদিয়া ইশরাত শিলাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে এ ঘটনায় নাদিয়া ইশরাতকে আসামি করে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি বর্তমানে তার স্বামীর সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তি হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন, তার পরনের লুঙ্গি ভেজা এবং বিশেষ অঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে, স্ত্রী পাশে নেই। তখন তিনি রুমের লাইট জ্বালিয়ে দেখেন, তার বিশেষ অঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন। এ সময় তার চিৎকার শুনে পাশের কক্ষের ভাড়াটিয়া ছুটে আসেন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান এবং আশপাশের লোকজন তার স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়।

আসামির বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা পূর্ব আক্রোশ বসত স্বামীকে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে বিশেষ অঙ্গ কেটে গুরুতর জখম করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন এবং অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলাকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102