ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুম ও বেপরোয়া গতি কেড়ে নিলো বাসচালকের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

যশোর-মাগুরা সড়কে বাস দুর্ঘটনায় চালক নিহত, আহত ৬।

শুক্রবার ভোর পাঁচটার দিকে খুলনা যাওয়ার পথে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসচালক নিহত হন এবং আহত হন ৬ বাসযাত্রী। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত বাসচালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে। আহতরা হলেন, খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদা উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ, যশোর সদর উপজেলার জোদরহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল ওচৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।

দুর্ঘটনায় আহত রিপন জানান, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহণের একটি বাসে তারা খুলনা যাচ্ছিলেন। পথে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, ঘুম চোখে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, ভোরে ৭ জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে বাসচালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০মিনিটে মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102