ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুরতে গিয়ে যমুনা নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু।

মঙ্গলবার (১৮ই মে) সাঘাটা উপজেলার কচুয়া হাট সংলগ্ন যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিথি, রিতু ও ফাতিমা। এদের মধ্যে বিথি ও রিতু আপন বোন এবং ফাতিমা তাদের মামাতো বোন।

পুলিশ জানায়, বিথি, রিতু ও ফাতিমা রংপুর থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাটে মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা যমুনা নদীর পাড়ে ঘুরতে যায়। এ সময় নদীর পাড়ে একজন পা পিছলে পড়ে গেলে বাকি দু’জন তাকে তুলতে গিয়ে তিনজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাখানেক অভিযান চালিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102