ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুষিতে খাবার অর্ডার দেয়া নারীর নাক ফাটালো ডেলিভারি ম্যান!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

অর্ডার করা খাবার পৌঁছে দিতে দেরি করার প্রতিবাদ করায় ঘুষি দিয়ে এক নারীর নাক ফাটিয়ে দিয়েছে ডেলিভারি ম্যান। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালরুতে এমনই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িত ডেলিভারি সংস্থা জোমাটোর অভিযুক্ত ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, হিতেশা চন্দ্রানী নামের এক কনটেন্ট ক্রিয়েটার ও মেকআপ আর্টিস্ট খাবার অর্ডার করেন বিকেল ৩টায়। ডেলিভারি ম্যান খাবার নিয়ে আসেন ঘণ্টাখানেক পর। এর মধ্যেই ঝামেলা বেধে যায়। ওই নারী জোমাটো কাস্টমার কেয়ারে খাবার আসতে দেরি হওয়ায় অভিযোগ করেন। এরপরই ডেলিভারি ম্যান হাজির হয়। দু’জনের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা।

নারীর অভিযোগ, ছেলেটি একপর্যায় তাকে চূড়ান্ত গালিগালাজ করে এবং একসময় তার ওপর চড়াও হয়। যার ফলে শেষ পর্যন্ত এক ঘুষিতে নাকই ফাটিয়ে দেয় তার।

এদিকে ডেলিভারি ম্যানের দাবি, তার দেরিতে আসায় ওই নারী কেবল তাকে গালিগালাজই করেননি, জুতাপেটাও করেছেন। যে কারণে আত্মরক্ষার্থে ওই নারীকে আঘাত করতে বাধ্য হন তিনি।

এদিকে ওই নারী পাল্টা অভিযোগের মাঝে নিজের রক্তমাখা ফাটা নাকের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যা কিনা এখন আলোচনার তুঙ্গে। সর্বশেষ জানা গেছে উভয়ই মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনায় জোমাটো জানিয়েছে, আমরা কীভাবে ক্ষমা চাইব বুঝতে পারছি না। ঘটনায় আমরা খুবই দুঃখিত। আমাদের খাবার ডেলিভারি ব্যবস্থা এতটা খারাপ নয়। স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। অপরাধী শাস্তি পাবেন। ওই নারীর চিকিৎসার জন্য যা যা সহযোগিতার প্রয়োজন জোমাটো তা করতে প্রস্তুত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102