ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুষ ও মামলা বাণিজ্যের অভিযোগে কক্সবাজারের ওসি প্রত্যাহার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্যসহ নানা অভিযোগে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমানকে এক মাস ২৮ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) তাকে প্রত্যাহারের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবিব পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, রবিবার তাকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেটি জেলা পুলিশের কাছে এসেছে। তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম গণ-অভ্যুত্থানের পর গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। এর পর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102