ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘুড়ি আনতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত
প্রতীকী ছবি

বরিশালে ঘুড়ি আনতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকালে নগরীর কাউনিয়া আকন ভিলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

ওই শিশুর নাম ওম সরকার (১২)। সেই কাউনিয়া এলাকার উত্তম সরকারের ছেলে। এ ছাড়া সে নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শনিবার বিকেলে ওই এলাকার বিপ্লব আকনের তিন তলা বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে ঘুড়ি উড়াতে ওঠে ওম সরকার। এ সময় পাশের ছাদে থাকা একটি ঘুড়ি লাফিয়ে আনতে গিয়ে নিচে পড়ে যায় ওম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালে ভর্তি করা হয়। প‌রে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রা‌তে তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক এ এইচ এম মোস্তফা কায়সার জানান, ওম সরকা‌র ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়, এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন- কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102