ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় টাউটির কারণে সাগরে ৯১ জনের খোঁজে ভারতীয় নৌবাহিনীর ৫ জাহাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঘূর্ণিঝড় টাউটির কারণে ভারতের মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে আটকে পড়ে চারটি জাহাজ। সেখানে আটকে পড়াদের উদ্ধারে নামে ভারতীয় নৌবাহিনী।

বুধবার সকাল পর্যন্ত ৬৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বার্জ পাপা (পি-৩০৫)-এ থাকা ৯১ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনীর পাঁচটি জাহাজ এবং একটি হেলিকপ্টার।

দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় টাউটির দাপটে চারটি জাহাজ ভেসে যায়। সেই জাহাজ থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। পি-৩০৫ বার্জ ছাড়া বাকি তিনটি জাহাজে আটকে থাকা সকলে এখন নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতেও পি-৩০৫ বার্জটি মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ছিল বলে জানা গেছে। ওই বার্জে থাকা ১৮০ জনকে উদ্ধার করা হলেও বাকি ৯১ জনকে এখনও উদ্ধার করা যায়নি।
সোমবার রাতে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় টাউটি। সেই ঝড়ের দাপটে গুজরাটে মৃত্যু হয়েছে ১৩ জনের। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৬ হাজার বাড়ির।

সূত্র: আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102