ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে উত্তাল সাগর, উপকূলে বাড়ছে পানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়া ইয়াসের প্রভাবে উত্তাল সাগর। এরই মধ্যে উপকূলে বাড়তে শুরু করেছে পানি। সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে, তিন নম্বর সতর্ক সংকেত। অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ণিমা আর চন্দ্রগ্রহণের প্রভাবে, স্বাভাবিক সময়ের তুলনায় জলোচ্ছ্বাসের উচ্চতা বাড়তে পারে।

আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে ভারতের ওডিশা বা পশ্চিমবঙ্গের উপকূলে। সেটাও ২৬ মে দুপুর বা তার পরে।

তবে, এইরমধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ে প্রস্ততি শুরু হয়ে গেছে। উপকূলবর্তী জেলাগুলোতে দুর্গতদের আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টারের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। গঠন করা হয়েছে মেডিকেল টিম।

এদিকে, একদিনের হালকা বৃষ্টিতেই উপকূলীয় একাধিক নদীর পানি বইছে বিপদসীমার উপরে। ভেঙেছে নদী উপকূলের বেড়িবাঁধ। ভোলার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্ত জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার সময় পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের প্রভাবে স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের পানির উচ্চতা বাড়তে পারে ২-৪ ফুট।

জানমালের ক্ষতি ঠেকাতে এরইমধ্যে উপকূলের কয়েক লাখ অধিবাসীকে নিরাপদে সরানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102