ads
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আছড়ে পড়বে যেখানে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬২ বার পঠিত

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় প্রচণ্ড শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। আগামী ১৫ জুন এটি পাকিস্তানের কেটি বন্দর এবং ভারতের গুজরাটে আঘাত হানতে পারে। পাকিস্তানের আবহাওয়া দপ্তর রোববার এ তথ্য জানায়। খবর দ্য ডনের

রোববার রাত ৯টা ৪৫ মিনিটে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় দক্ষিণ করাচি বন্দর থেকে ৬৯০ কিলোমিটার, ঠাট্টা থেকে ৬৭০ কিলোমিটার এবং ওরমারা থেকে ৭২০ কিলোটার দূরে রয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। বিমানগুলোকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী, পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি অর্থরিটি, পাকিস্তান কোস্ট গার্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়কে শক্তিশালী ঝড় ভাবা হচ্ছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন পাকিস্তানের জলবায়ূ পরিবর্তন এবং পরিবেশ সমন্বয় মন্ত্রী শেরি রহমান। এছাড়া এ ঝড়ের কারণে সিন্ধ এবং বেলুচিস্তানকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102