ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘোড়াশালে অটোচালক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৮০ বার পঠিত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অটোচালক আবুল কালামকে ব্যাটারি চার্জের গ্যারেজে আটকে রেখে নির্যাতন করে হত্যার ঘটনায় প্রধান আসামি জাহাঙ্গীর মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তার জাহাঙ্গীর ঘোড়াশাল পৌর এলাকার উত্তর মিয়া পাড়ার মো. নাসির উদ্দীনের ছেলে।

গত বছরের ৪ ডিসেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত অটো চালক আবুল কালামের ভাই সাইদুল হক বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামি করে তার বাবা-মা ও স্ত্রীর বিরুদ্ধে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলায় জাহাঙ্গীর ছাড়া অপর তিন আসামিকেও ঘটনার দিন গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন-মো. নাসির উদ্দীন, তার স্ত্রী মনোয়ারা বেগম ও পুত্রবধূ সাথী আক্তার।

নিহতের স্ত্রী রুবি ও স্বজনরা জানান, জাহাঙ্গীরের কাছ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন আবুল কালাম। প্রতিদিনের মতো ৩ ডিসেম্বর সকালে অটো ভাড়া নিয়ে ঘোড়াশাল সড়কে বের হন তিনি। পরে পাঁচদোনা হয়ে শিলমান্দি এলাকায় গেলে তার অটো রিকাশাটি চুরি হয়ে যায়। এ ঘটনার পর আবুল কালামকে ব্যাটারি চার্জের গ্যারেজে আটকে রেখে অটোর জরিমানার টাকার জন্য নির্যাতন করে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা।

কালামের স্ত্রী রুবি ও স্বজনরা তাকে সেখান থেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। পরের দিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টার ভেতরের এক সময়ে কালামকে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা। পরে তারা মরদেহ নিচে নামিয়ে রাখে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কালামের মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এ এসআই মো. হারুন অর রশীদ জানান, অটো চালককে হত্যার ঘটনায় প্রধান আসামি জাহাঙ্গীরকে গোপন সংবাদের ভিত্তিতে আজ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102