ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘোড়ায় চড়ে আন্দোলনে আসা সেই হেফাজত নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৪ বার পঠিত

হেফাজতের হরতাল সমর্থনে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ঘোড়ায় চড়ে অন্দোলনে অংশ নেয়া হাছান ইমামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২ এপ্রিল) গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ মাদরাসা থেকে হেফাজত ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ৩টায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন র‌্যাবের সদস্যরা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত ২ দিন আগে। শুক্রবার (২ এপ্রিল) রাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাবের সদস্যরা। কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না।

এই বিষয়ে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102