ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চকবাজারে অগ্নিকাণ্ড: নিহতদের ময়নাতদন্ত চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পঠিত

রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় বরিশাল হোটেলের অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের লাশ ময়নাতদন্ত চলছে।

নিহতের ঘটনায় মঙ্গলবার ভোরে চকবাজার থেকে বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

এর আগে সোমবার বিকেলে চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে আসা হয়। আজ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশের নানা অনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টায় ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে নেওয়া হয়।

সকাল থেকে লাশ নেওয়ার জন্য হাসপাতাল মর্গের সামনে অপেক্ষা করছে নিহতদের স্বজনরা। নিহত রুবেলের নানি সালমা বেগম জাগো নিউজকে বলেন আমার নাতির আজ বাড়ি যাওয়ার কথা ছিল। এখন তার লাশ নিয়ে বাড়ি যেতে হবে। ময়নাতদন্ত শেষে লাশ আমাদের কাছে বুঝিয়ে দিবে বলেছে।

নিহত মোতালেবের স্বজন দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্ত শেষ হলে লাশ নিয়ে বরিশালে যাব। সকালে এসেছিলাম লাশ নিতে ময়নাতদন্ত শেষ হয় নাই শেষ হলেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102