ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের শাহ ওমর নগর এলাকায় বন্য হাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কবির আহমদ শাহ ওমর নগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে একটি বন্য হাতি কবির আহমদকে আক্রমণ করে। পরে কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, স্থানীয় বনকর্মীদের মাধ্যমে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি।

নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী জানান, বন্যহাতির আক্রমণে কবির আহমদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, তার শরীরে হাতির শুঁড়ের আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102