ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে বাসের চারজন যাত্রী। শুক্রবার (১ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহন ও পেকুয়া থেকে বরইতলীমুখী মাটি ভর্তি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মিনি ট্রাকের চালক মোহাম্মদ মানিক মারা যান। পরে হেলপার মো. তারেকুল ইসলামকে হাসপাতালের নেয়ার পথে মারা যান। দুইজনের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।

তিনি আরও জানান, আহত সৌদিয়া পরিবহনের যাত্রী মমতাজ আহমদ, নিশীথা বড়ুয়া, অতুল বড়ুয়া ও সফুরা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102