ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চকলেটের প্রলোভনে দুই বোনসহ ৩ শিশুকে ধর্ষণ করলেন বৃদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

কুমিল্লার বরুড়ায় একই পরিবারের দুই বোনসহ মাদরাসা ছাত্রী ৩ শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আলী আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) বিকেলে জেলার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বরুড়া উপজেলার নরিন মহিলা মাদরাসার পাশের বাড়ির আলী আজ্জমের ছেলে আলী আকবর গত ২০ মার্চ দুপুরে ওই মাদরাসার ১০ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়। পৃথক ঘটনায় ওই বৃদ্ধ কর্তৃক একই পরিবারের দুই বোনকে ধর্ষণের অভিযোগে পরদিন থানায় আরও একটি অভিযোগ করা হয়।

ওই বৃদ্ধ শিশুদের চকলেট, চানাচুর কিংবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের পৃথক দুটি অভিযোগ গত ২১ মার্চ গভীর রাতে থানায় মামলা হিসেবে রেকর্ড করার আগেই এলাকা ছেড়ে ওই বৃদ্ধ পালিয়ে যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ওই মাদরাসায় পড়ুয়া ৩ ছাত্রীর দুই পরিবার থানায় পৃথক মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলী আকবরকে গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102