ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চটপটি বিক্রির আড়ালে ইয়াবা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

দেশে বিভিন্ন অপকৌশলে মাদক বেচাকেনার খবর জানা যায়। এরই ধারাবাহিকতায় এবার চটপটি বিক্রির আড়ালে ইয়াবা বেচাকেনার খবর পাওয়া গেছে! ঘটনাটি ঘটেছে নড়াইল জেলা আইনজীবী সমিতির সামনেই।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চটপটি বিক্রেতা মোহাম্মদ হিরোকে (৩৮) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১০ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ হিরোকে আটক করা হয়। হিরো চটপটি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। সে নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে।

জেলার নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এসময় মাদক বেচাকেনার বিষয়ে সঠিক তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102