ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চটেছেন এমবাপ্পে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৮ বার পঠিত

গত ইউরোতে ফ্রান্সের ভরাডুবির দায় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। বাজে পারফরম্যান্সের কারণে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই কঠিন সময়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন তাকে আগলে রাখতে যথেষ্ট করেনি। তাই রাগে-দুঃখে-অভিমানে জাতীয় দল থেকে অবসর নিতে চেয়েছিলেন পিএসজি তারকা। রোববার এক সাক্ষাৎকারে ফ্রান্সের ফুটবল প্রধান নোয়েল লো গ্রায়েতের এমন মন্তব্যে বেজায় চটেছেন এমবাপ্পে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া জবাব দিয়ে বলেছেন, সব মিথ্যা। এমবাপ্পের দাবি, সমালোচনা নয়

বরং বর্ণবাদের শিকার হওয়ার দরুন তিনি ইতি টানতে চেয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের।

২০২০ ইউরো দুঃস্বপ্নের মতো কেটেছে এমবাপ্পের। পুরো টুর্নামেন্টে কোনো গোল করতে পারেননি তিনি। সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায় ফ্রান্স। টাইব্রেকারে দলের শেষ শট মিস করে এমবাপ্পে হয়ে যান খলনায়ক। ফ্রান্সের ফেডারেশন সভাপতির ভাষ্য, পেনাল্টি ব্যর্থতার পর তাকে আগলে রাখা হয়নি বলেই জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে।

লো গ্রায়েতের এমন মন্তব্যের জবাবে টুইটারে ফরাসি ফরোয়ার্ড লিখেছেন, সভাপতি যা বলেছেন তা সত্য নয়, ‘আমি তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে বিষয়টি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত এবং পেনাল্টিবিষয়ক নয়। কিন্তু বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি।’

এমবাপ্পের টুইটের পর ভুল স্বীকার করে সুর বদলে ফেলেছেন লো গ্রায়েত, ‘এমবাপ্পের সঙ্গে আমি একমত। সব বুঝতে পেরেছি। ওর সঙ্গে কোনো ঝামেলা নেই আমার। বরং তার প্রতি সব সময়ই টান অনুভব করি আমি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102