ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩০ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী, হারুনবাজার ও চাঁদপুর বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি ইউনিয়নে ভ্রম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা, প্রধান সড়কের উপর দোকানের মালপত্র রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, হাতুড়ে চিকিৎসাসহ ২০টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলার তিন ইউনিয়নের ২০ প্রতিষ্ঠানের ২০ জন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102