চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন।
রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই বিস্ফোরণে একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, বায়েজিদের কাশেম কলোনীর একটি ভাড়া বাসায় তিন-চারজন ছেলে থাকতেন। সকাল সাড়ে ১০টার সেখানে বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থল থেকে দগ্ধ তিনজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে হাসপাতালে পৌঁছার আগে একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।