ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই পিকআপের ধাক্কায় মো. হাসান আল বান্না (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মিঠাছরা-বামনসুন্দর দারোগারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাসান আল বান্না কাটাছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াখালী এলাকার তরোব আলী সারেং বাড়ির নিজাম উদ্দিন খানের ছেলে। তিনি মিরসরাই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনায় আহত চট্টগ্রাম হাজী মো. মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহাদ হোসেন ভূঁইয়া অমি (২০) গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102