ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা তাসফির হাসান মারা গেছেন। এ নিয়ে, মিরসরাই ট্রাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

শনিবার রাত ৯টা ৫০ মিনিটে মারা যান তাসফির। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী।

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে তাসফির হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তাই তাকে আইসিইউতে রাখা হয়। শনিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে তার অবস্থার আরো অবনতি ঘটতে থাকে। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসফির।

গত ২৯ জুলাই বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন সাতজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102