ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের সব চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৮৮ বার পঠিত

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর কয়েকশ মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁয়েছে।

আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আহতদের সংখ্যা বাড়ছে এবং চট্টগ্রাম মেডিকেলের উপর বাড়ছে চাপ।

এ চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রামের সকল চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জানা গেছে, চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

সিভিল সার্জনের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম মেডিকেলে এসেছেন আশপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলোর ডাক্তার এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

তাছাড়া রক্তদাতাদের রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102