ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়ায় লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড ইছামতিকুল এলাকা থেকে আব্দুস সামাদ (২২) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ইছামতিকুল জাফর আহমদের বাড়ির পাশে পুকুর পাড়ে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহত আব্দুস সামাদ সিলেটের জকিগঞ্জ থানার দক্ষিণ বিপক এলাকার মৃত কায়সারের ছেলে। সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮নং ওয়ার্ডে আক্তার কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সামাদ ২০১৩ সালে চাচা মো. ছায়াদ আহমদের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতে সাতকানিয়ায় আসেন। বুধবার কাজ করার সময় চোখে রডের গুঁড়া পড়ায় আর কাজে যায়নি। গত বৃহস্পতিবার রাতেও তাকে রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। পরে রাতে বাসায় না ফিরলে তাকে কল দিয়ে পাওয়া যায়নি।

শুক্রবার ইছামতিকুল জাফর আহমদের বাড়ির পাশে পুকুর পাড়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেলে চাচা ছায়াদ হোসেনসহ স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সাতকানিয়া থানার এসআই জাহাঙ্গীর বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পরই বিস্তারিত জানানো যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102