ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকান্ডে মৃত ২ ফায়ার সার্ভিসকর্মীকে রাঙামাটিতে শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত
নিপন চাকমা ও মিঠু দেওয়ান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের মৃত দুই কর্মী মিঠু দেওয়ান ও নিপন চাকমার লাশ রাঙামাটিতে পৌঁছেছে। তাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভাগীয় শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (৬ জুন) সকালে লাশবাহী গাড়ি করে তাদের লাশ স্ব-স্ব বাড়িতে আনা হয়।

মিঠু দেওয়ান ফায়ার সার্ভিসের কুমিরা শাখায় এবং নিপন চাকমা সীতাকুণ্ড শাখায় লিডার হিসেবে কর্মরত ছিলেন। জেলা শহরের পশ্চিম ট্রাইবেল এলাকার বাসিন্দা ছিলেন মিঠু দেওয়ান এবং কলেজ গেট এলাকার মন্ত্রীপাড়ার বাসিন্দা ছিলেন নিপন চাকমা।

বিভাগীয় শ্রদ্ধা জানাতে শহরের ফায়ার সার্ভিস স্টেশন অফিসে নেওয়া হয় তাদের লাশ। সেখানে শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। এতে অংশ নেন–রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. বিল্লাল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরে ধর্মীয় অনুষ্ঠানিকতা শেষে লাশের দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দুই সহকর্মীকে সকালে স্টেশন অফিসে বিভাগীয় শেষ শ্রদ্ধা জানানো হয়। মৃত দুই পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসক রাঙামাটির পক্ষ থেকে ১০ হাজার করে টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকি জেনেই আমরা এই পেশায় এসেছি। ঘটনাটি আসলেই দুঃখজনক। রাসায়নিক পদার্থ আছে, এটা না জানার কারণে এত প্রাণ ঝরে গেলো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102