ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই সন্তানের জননীকে ধর্ষণ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৫ বার পঠিত
গ্রেফতারকৃত দুইজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকেলে র‍্যাবের চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। এর আগে, একই দিন ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন ও মো. জাহেদ মোস্তফা।

র‌্যাব সংবাদ সম্মেলনে জানায়, ভুক্তভোগী গৃহবধূ সীতাকুণ্ডের একটি বাসায় ভাড়া থাকেন। গত ২৩ থেকে ২৪ দিন আগে তার স্বামী পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে রয়েছেন। এ কারণে ঐ নারী দুই সন্তানকে নিয়ে তার বাবার বাড়ি মুরাদপুরে চলে যান।

গত ২৮ জুলাই ভুক্তভোগী নারীর ভাড়া বাসা থেকে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে এসব মালামাল আনার জন্য তিনি তার ভাগনে ও ফুফাতো ভাইয়ের ছেলেকে নিয়ে ঐ দিন রাতে বারবকুন্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে তাদের মারধর করে দুষ্কৃতকারীরা। পরে ঐ ইউনিয়নের মকবুল রহমান জুট মিলের কাছে রেললাইনের একটি ঘরে আটক রেখে ভুক্তভোগীকে দলবদ্ধ ধর্ষণ করে দুষ্কৃতকারীরা।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, শনিবার ভোরে অভিযান পরিচালনা করে প্রধান আসামি মো. সাদ্দাম হোসেন ও তিন নম্বর আসামি মো. জাহেদ মোস্তফাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের ছয়টি মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102