ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের হাটহাজারীতে তিন ভাইকে হত্যা, ২০ বছর পর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে তিন ভাইকে হত্যা মামলার অন্যতম আসামি ২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ওই আসামি হলেন আবুল কালাম চৌধুরী প্রকাশ কালাম চেয়ারম্যান (৭০)।

শনিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

এর আগে গত শুক্রবার নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

আবুল কালাম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের কাজিপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। এ ছাড়া তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। কালাম চেয়ারম্যান আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‌্যাব জানায়, জমিসংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজিপাড়া এলাকায় গুলি ও কুপিয়ে তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা দেন। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিজ্ঞ আদালত আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ট্রিপল মার্ডারের মামলায় আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকে তিনি দীর্ঘ ২০ বছর আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে কালামকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানায় র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102